নতুন বছরের প্রথম সপ্তাহকে ‘বাংলা হেরিটেজ উইক’ ঘোষণা

প্রথম বারের মত বাংলা নতুন বছর ১৪২৭ এর প্রথম সপ্তাহকে ‘বাংলা হেরিটেজ উইক’ (এপ্রিল ১৪-এপ্রিল২০) হিসেবে ঘোষণা করেছে কানাডার নোভা স্কসিয়া প্রাদেশিক সরকার। বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কসিয়ার উদ্যোগে নোভা স্কসিয়ার এমএলএ স্টিফেন ম্যাক নেইল এ ঘোষণা দেন।
 
উক্ত ঘোষণাপত্রে বাংলাদেশি সংস্কৃতি প্রচার ও সংরক্ষণ এবং ইতিবাচক সামাজিক বন্ধন তৈরির লক্ষ্যে বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কসিয়ার কার্যক্রমের কথা উল্লেখ করা হয়।

আরো পড়ুন: মুন্সীগঞ্জে র‌্যাবের গুলিতে দুই ডাকাত নিহত  

এছাড়া বাংলাদেশ কমিউনিটি অ্যাসোসিয়েশন অফ নোভা স্কসিয়ার নির্বাহী কমিটির পক্ষ থেকে অ্যাসোসিয়েশনের সকল স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী এবং বাংলা ভাষাভাষী সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

ইত্তেফাক/এএএম