ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত অর্ধশত নারী-পুরুষ টাঙ্গাইলের ভুঞাপুরের যমুনা নদী পাড় হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলার খানুরবাড়ি ও ভালকুটিয়ার এলাকার থেকে নৌকাযোগে এসব নারী-পুরুষ যমুনা নদী পাড় হন। স্থানীয়রা জানিয়েছেন, নদীর পাড় হওয়া মানুষগুলো সিরাজগঞ্জের দিকে গেছেন।
জানা গেছে, ওই সব নারী-পুরুষ নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে ট্রাকযোগে বঙ্গবন্ধু সেতুপূর্ব ও এলেঙ্গাতে আসার পর পুলিশের ভয়ে সেখানে নেমে পড়েন। এরপর সিএনজি চালিত অটোরিকশা যোগে উপজেলার গোবিন্দাসী ঘাটে আসেন নদী পাড় হতে। কিন্তু সেখানে নৌকা না পেয়ে পাশের খানুরবাড়ি ও ভালকুটিয়া এলাকায় খেয়া ঘাটে এসে নৌকায় করে নদী পাড় হন।
আরও পড়ুন: নরসিংদীতে আরও ৮ জন শনাক্ত, মোট আক্রান্ত ২৯
খানুরবাড়ি ও ভালকুটিয়ার যমুনা নদীর পাড়ে বসবাসকারীরা জানান, জনপ্রতি পাঁচশ টাকা দিয়ে তারা যমুনা নদী পাড় হয়ে সিরাজগঞ্জে চলে গেছেন।
উল্লেখ্য, গত রবিবার উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের দুইটি গ্রাম থেকে তিনজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। তাদের ময়মনসিংহ এসকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/এসি