নরসিংদীতে আরও ৮ জন শনাক্ত, মোট আক্রান্ত ২৯

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ২০:৫৪

নরসিংদীত বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার সকাল পর্যন্ত নরসিংদী জেলায় নতুন করে আরও ৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। সর্বশেষ তথ্য অনযায়ী নরসিংদী জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৯ জনে। সোমবার ৪৭ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের মধ্য থেকে নতুন করে ৮ জনের রিপোর্ট পজেটিভ আসে।

মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস ও নরসিংদী জেলা সিভিল সার্জন ডা. ইব্রাহীম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: করোনা শনাক্তে শিগগিরই আরও ১১টি পরীক্ষাগার

নতুন আক্রান্তদের মধ্যে নরসিংদী সদরের একজন, পলাশে একজন, রায়পুরায় দুইজন, বেলাবতে দুইজন ও মনোহরদী উপজেলায় দুইজন বলে জানানো হয়েছে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আইসোলেশন ইউটিনে রাখা হয়েছে। 

ইত্তেফাক/এসি