বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে কাঁপছে বিশ্ব। বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ এরই মধ্যে এই মরণ ব্যাধি ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৪ লাখ ৬৩ হাজার মানুষ। আর মারা গেছেন ১ লাখ ২৪ হাজার মানুষ।
অদৃশ্য এই ভাইরাসে আক্রান্ত হয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে কিংবা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তাদের মুখে শোনা যায় এই ভাইরাসের ভয়াবহতার কথা। এমন অদৃশ্য ভাইরাস মোকাবেলায় যারা জীবনের ঝুঁকি নিয়ে এই সব অসুস্থ রোগীদের সুস্থ করে তুলেছেন তারাই আসলে সত্যিকারের বীর।
'I'm thankful to all of you guys': A patient in New York is allowed to go home from hospital after spending ten days on a ventilator. Follow live coronavirus updates here: https://t.co/z9JIPu4qi5 pic.twitter.com/5Yptd1rHsT
— Reuters (@Reuters) April 14, 2020
যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ দিন আইলোশনের থাকার পর সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সময় তিনি ডাক্তারদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমি এই ভাইরাসে আক্রান্ত হয়ে পরিবারের সবার থেকে দূরে ছিলাম। শুধু আপনাদের সহযোগিতার কারণেই আজ আমি সুস্থ হতে পেরেছি। আমি চিরদিনই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। ’
ইত্তেফাক/এসআই