জেলার পুঠিয়া উপজেলার পুঠিয়া ইউনিয়নের গন্ডগোহালী গ্রামের এক নারীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত ওই নারী নারায়ণগঞ্জের একটি পোশাক কারখানায় কাজ করতেন।
জানা গেছে, গত সোমবার (৬ এপ্রিল) বাড়ি ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন। প্রশাসন খবর পেয়ে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে মঙ্গলবার রিপোর্টে জানা যায় তিনি করোনা পজিটিভ।
আরও পড়ুন: যমুনা পাড় হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ ফেরতরা সিরাজগঞ্জে
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাসমত আলী জানান, বিষয়টি জানার পর ওই গ্রামে থানার গ্রামে অফিসার ইনচার্জ পুঠিয়া রেজাউল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান মেডিকেল টিম নিয়ে অবস্থান করছেন।
উল্লেখ্য গত রবিবার পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নে আরেক ব্যক্তি করোনা শনাক্ত হন।
ইত্তেফাক/এসি