নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গাইবান্ধা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। আন্তঃজেলা ও জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াত নিষেধাজ্ঞা বলবৎ করা হয়েছে। সব ধরনের গণপরিবহনও বন্ধ ঘোষণা করা হয়েছে। তারপরেও চট্টগ্রাম থেকে হানিফ পরিবহনের একটি বাসে মঙ্গলবার গাইবান্ধায় এসেছে ৩৬ জন শ্রমিক।
মঙ্গলবার দুপুরে গাইবান্ধায় আসা এই ৩৬ ব্যক্তিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের মধ্যে সাঘাটার ২৭ জন, গাইবান্ধা সদরের সাতজন ও গোবিন্দগঞ্জ উপজেলার দুইজন। এরা সবাই চট্টগ্রামের বোলায়মারী উপজেলায় একটি সরকারি পানি শোধনাগার প্রকল্পে কাজ করতেন।
আরো পড়ুন : ভারতের কাছে ১৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, হানিফ পরিবহনের একটি বাসযোগে চট্টগ্রাম বোয়ালমারী থেকে গাইবান্ধায় আসার পথে গোবিন্দগঞ্জের কালিতলায় হাইওয়ের পুলিশের চেক চেকপোস্টে গাড়িসহ তাদের আটক করা হয়। পরে এ বিষয়ে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে পুলিশ প্রহড়ায় যাত্রীসহ বাসটিকে সাঘাটায় পাঠানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে ওই ৩৬ ব্যক্তিকে উপজেলার ঘুড়িদহ উচ্চ বিদ্যালয়ে ১৪ দিনের প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
ইত্তেফাক/ইউবি