সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা ভাইরাস সম্পর্কে জনগণের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে তৈয়ব আলী নামের এক জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তৈয়ব আলীর বিরুদ্ধে থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে।
তিনি উপজেলা জামায়াতের কোষাধ্যক্ষ পদে দায়িত্ব পালন করে আসছেন।
আরো পড়ুন: তুচ্ছ ঘটনায় পুলিশ সদস্যকে পিটিয়ে জখম
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ জানান, উপজেলার বজ্রাপুর গ্রামের বাসিন্দা তৈয়ব আলী করোনা ভাইরাস সম্পর্কে কয়েকদিন ধরে জনসাধারণের মধ্যে গুজব ছড়িয়ে আসছিলেন। একই সঙ্গে তিনি সরকারের বিরুদ্ধে নানা সমালোচনা করেও যাচ্ছিলেন। এছাড়া উল্লাপাড়া থানায় তৈয়ব আলীর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলাও রয়েছে।
ইত্তেফাক/এএএম