করোনা জেরে বগুড়ার আদমদীঘি এলাকায় খেতেই সবজি জাতীয় ফসল নষ্ট হচ্ছে। এ সময় সাপ্তাহিক হাট বন্ধ ও নিয়ন্ত্রিত বাজার বসছে। কিন্তু নেই কাঙ্ক্ষিত ক্রেতা। অতি কম দামেও স্থানীয় হাটবাজারে তরিতরকারি বিক্রি হচ্ছে না। ফলে বহু কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয় ক্ষুদ্র কৃষকরা ধারদেনা, এনজিও থেকে ঋণ নিয়ে সবজি চাষ করে থাকেন। তাঁরা এ সময় ফসল বিক্রি করে ধারদেনা পরিশোধ করেন। কিন্তু ফসল বিক্রি না হওয়ায় তাঁরা ঋণের টাকা দিতে পারছেন না। পরিশেষে, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সাহায্য-সহযোগিতার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
সাকলাইন লেনিন
আদমদীঘি, বগুড়া