ইত্তেফাক রিপোর্ট
শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে লিয়াকত আলী লাকীকে আবারও তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. অলিউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। ২০১১ সালের ১০ এপ্রিল থেকে লিয়াকত আলী লাকী বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ১০ এপ্রিল ২০২০ তার চুক্তির মেয়াদ শেষ হলে আগামী তিন বছরের জন্য পুনরায় নিয়োগ প্রদান করা হয়।
নাট্যজন লিয়াকত আলী লাকী ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা টিকরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সংগীতের প্রতি অনুরাগ থেকে তিনি বুলবুল ললিতকলা একাডেমি থেকে উচ্চাঙ্গ সংগীতে ৫ বছরের সার্টিফিকেট কোর্সও করেছেন। নাট্যকলায় অবদানের জন্য লিয়াকত আলী লাকী ২০১৯ সালে একুশে পদক লাভ করেছেন।