পিরোজপুর অফিস
জেলায় দুই দিনে চার জন রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার তিন জন ও সোমবার এক জন রোগী শনাক্ত হয়েছে। পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন। আক্রান্ত তিন জনের মধ্যে দুই জনের বাড়ি পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাদুরা গ্রামে। অন্য এক জনের বাড়ি ভাণ্ডারিয়া উপজেলার পৌর এলাকার জামিরতলা গ্রামে। সোমবার মঠবাড়িয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।
পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকি জানান, মঙ্গলবার রাতে আক্রান্তদের বিষয়ের রিপোর্টগুলো আসে। নতুন আক্রান্ত তিন জনের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে। এরা নারায়ণগঞ্জ ও সাভার থেকে পিরোজপুরে এসেছে। তিনি আরো জানান, পিরোজপুর জেলা থেকে এ পর্যন্ত ৪২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সবগুলোই রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে মোট চার জনের করোনা পজিটিভ।