মানসম্পন্ন পণ্য বিক্রির লক্ষ্যে বিএসটিআইয়ের প্রচারাভিযান

ভোক্তাদের হাতে মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে সারা বছরই মোবাইল কোর্ট এবং সার্ভিল্যান্স টিম পরিচালনা করে থাকে পণ্যের মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বাজারে চাহিদার ওপর ভিত্তি করে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট এবং সার্ভিলেন্স টিম পরিচালনা জোরদার করা হয়ে থাকে। আসন্ন পবিত্র রমজানের আগে এবং বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতিতে খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্রে গতকাল সার্ভিল্যান্স টিম পরিচালনা করেছে বিএসটিআই। এ সময় খোলা বাজার/ সুপারশপগুলোতে বিএসটিআই সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। ঢাকা মহানগরীর ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকায় অবস্থিত বিভিন্ন সুপারশপে সার্ভিল্যান্স কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমের অংশ হিসেবে মিনাবাজার, আগোরা, স্বপ্ন, প্রিন্সবাজার ইত্যাদি সুপারশপে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।—প্রেস বিজ্ঞপ্তি