ইউনিয়ন ব্যাংকের নতুন চেয়ারম্যান

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ৬৬তম পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে আহসানুল আলম চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ২০০৪ সাল থেকে এস আলম অ্যান্ড কোংয়ের চিফ এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। আহসানুল আলম জেনেসিস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ও হাসান আবাসন (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান। তিনি টেক্সটাইলস এক্সেসোরিজ অ্যান্ড এ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ডিজাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। —প্রেস বিজ্ঞপ্তি