করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যদের ব্যবহারের জন্য ১৫ হাজার মাস্ক এবং র্যাবের সহায়তায় জনগণের মধ্যে বিতরণের জন্য ২ হাজার ব্যাগ খাদ্যসামগ্রী হস্তান্তর করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)। সম্প্রতি র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদের কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল
০০
দেশের ডাক্তার ও মেডিক্যাল স্টাফদের নিরাপত্তায় পাশে দাঁড়িয়েছে বিএসআরএম। চিকিত্সাসেবা দেওয়ার সুবিধার্থে বিএসআরএম সম্প্রতি চট্টগ্রামের আটটি হাসপাতালকে বিশ্বমানের ১ হাজার পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করেছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর, বিএসআরএমের ম্যানেজিং ডিরেক্টর আমীর আলী হোসাইনকে এজন্য প্রশংসা করে এক চিঠি দেন
০০
সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সারের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া ১ লাখ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া কার্যক্রমের সার্বিক তদারক করছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। এই মানবিক উদ্যোগের ব্যয় নির্বাহ হয়েছে ব্যাংকের সব কর্মীর এক দিনের বেতন ও পরিচালনা পর্ষদ অনুমোদিত ব্যাংকের অনুদানে
০০
সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জহোলসিম বাংলাদেশ এর সুরমা প্ল্যান্টের ঠিকাদার কর্তৃক নিয়োগপ্রাপ্ত কর্মীদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ শুরু করেছে কোম্পানি কর্তৃপক্ষ। গতকাল শুরু হওয়া এ কার্যক্রমের আওতায় প্রথম পর্যায়ে বিভিন্ন বিভাগের প্রায় ৬০০ শ্রমিককে সহায়তা করা হবে। সুরমা প্ল্যান্ট ম্যানেজার হারপাল সিং খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন
০