দ. কোরিয়ায় আসা উ. কোরীয়দের তথ্য চুরি

দক্ষিণ কোরিয়ায় পালিয়ে আসা উত্তর কোরীয় প্রায় এক হাজার নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে গেছে। দক্ষিণ কোরিয়ার নর্থ জিওনস্যাং পুনর্বাসন সংস্থার একটি কম্পিউটার হ্যাকিংয়ের শিকার হওয়ায় এই তথ্য চুরি হয়। দেশটির একত্রীকরণ মন্ত্রণালয় জানিয়েছে, এই প্রথম এত নাগরিকের তথ্য একসঙ্গে চুরি হয়ে গেল। কারা এই হ্যাকিংয়ে সঙ্গে জড়িত তা জানা যায়নি। উত্তর কোরিয়া থেকে ৩২ হাজার নাগরিক দক্ষিণ কোরিয়ায় আশ্রয় নিয়েছে যাদের দেখভাল করতে ২৫টি ইনস্টিটিউট গঠন করা হয়েছে। নর্থ জিওনস্যাং পুনর্বাসন সংস্থা এর মধ্যে একটি। -বিবিসি