হাসির সেরা ধোনি

সর্বকালের সেরা ফিনিশার কে? উত্তরে অনেকেই সবার আগে মাইকেল বেভানের নাম বলবেন। এমনইতে অস্ট্রেলিয়ারই মাইক হাসিকেও অনেকে এই তালিকায় এগিয়ে রাখবেন। কিন্তু সেই মাইক হাসি বলছেন, সর্বকালের সেরা ফিনিশার আসলে মহেন্দ্র সিং ধোনি। ভারতকে অনেক ম্যাচ জেতানো এই সাবেক অধিনায়ককে বেছে নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এক আলাপে হাসি বলেছেন, ‘আমার মতে, সে (মহেন্দ্র সিং ধোনি) সবসময়ের সেরা ফিনিশার। এটা হয়তো খানিকটা বিতর্কের জন্ম দেবে, কারণ সময়ের সঙ্গে দুর্দান্ত অনেক ফিনিশার এসেছে ক্রিকেটে। কিন্তু প্রতিপক্ষ কী করার চেষ্টা করছে, সেটা বোঝার ও সেই প্রচণ্ড চাপের সময়ও ধীরস্থির থাকার মানসিক সামর্থ্য আছে তার।’