তা র কা ব চ ন

পৃথিবীর যে কোণে, যত ব্যস্ততার মধ্যেই আমি ডুবে থাকি না কেন, পয়লা বৈশাখে সে কারণে ঢাকায় আমাকে থাকতেই হবে। সারাবছরের তুচ্ছ মলিনতা ধুয়ে মুছে এই দিনটিতে যে স্নান হয়ে যায় আমার মনের! কিন্তু এই কী সেই বৈশাখ? করোনা ভাইরাসের আতঙ্কে সারাবিশ্ব যখন অসহায়ের মতো কাঁপছে, বাংলায় তখন বৈশাখ এসেছে পা টিপে টিপে। সেখানে মিলনের ডাক নেই, বরং বিচ্ছিন্ন হওয়ার আহ্বান। ঘরে ঘরে নির্জনবাসই এখন নিজে বাঁচার উপায়। অন্যকে বাঁচানোরও পথ।

 

এবারের পহেলা বৈশাখ প্রসঙ্গে

চিত্রনায়িকা জয়া আহসান