জাতীয় পার্টি-জেপির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি কামাল উদ্দিন জমাদ্দার (৪৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাসার সামনে হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায় জানাজা শেষে কামাল উদ্দিনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
কামাল জমাদ্দারের মৃত্যুতে জাতীয় পার্টি-জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং পার্টির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম গভীর শোক জানিয়েছেন। গতকাল এক শোকবার্তায় জেপির নেতৃদ্বয় তার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পৃথক শোকবার্তায় গভীর শোক জানান জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক মাহফুজ আলম। শোকবার্তায় যুবসংহতির নেতৃদ্বয় বলেন, কামাল জমাদ্দার এক জন দক্ষ সংগঠক ও পরোপকারী ছিলেন। তার মৃত্যুতে যুবসংহতি এক জন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল।