নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনে সিংহ প্রতীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তার বক্তব্য বিভিন্ন ধরনের চাপে পড়ে তিনি বাধ্য হয়েছেন নির্বাচন থেকে সরে আসতে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টায় কায়সার এ ঘোষণা দেন।
এর আগে সন্ধ্যা পৌনে ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী তার বাড়ি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অন্তত ১০-১২ রাউন্ড গুলির শব্দে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হয়েছে কিনা তাত্ক্ষণিক সেটা জানা যায়নি।
সোনারগাঁও থানার ওসি এম মোর্শেদ আলম গণমাধ্যম কর্মীদের জানান, স্বতন্ত্র প্রার্থী কায়সারের বাড়িতে নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে, এমন অভিযোগে সেখানে সমন্বিত অভিযান চালানো হয়।