করোনায় অন্তসত্তা নার্সের মৃত্যু, সুস্থ আছে শিশু

করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে ম্যারি আগেইওয়া আগইয়াপোং নামের এক নার্সের মৃত্যু হয়েছে।তবে করোনায় মৃত্যু হলেও তার গর্ভের সন্তান পুরোপুরি সুস্থ আছে। এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ২৮ বছর বয়সী ওই নার্স করোনায় আক্রান্ত হয়ে মারা যান। পরে অস্ত্রপচারের মাধ্যমে তার গর্ভের সন্তানকে বের করে আনা হয়। 

এ বিষয়ে যুক্তরাজ্যের লুটন এন্ড ডান্সট্যাবল ইউনিভার্সিটি হাসপাতালের এক কর্মী জানান, সন্তানটি পুরোপুরি সুস্থ আছেন। তবে এ বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। 

জানা গেছে, অন্তসত্তা ওই নার্সের শরীরে গত ৫ এপ্রিল করোনা শনাক্ত করা হয়। পরে ৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। 

যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৭৬ জন। মারা গেছেন ১২ হাজার ৮৬৮ জন।

ইত্তেফাক/এআর