কোটালীপাড়ায় করোনা রোগী শনাক্ত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এই প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. সুশান্ত বৈদ্য এ তথ্য জানিয়েছেন।

শনাক্ত রোগীকে উপজেলার শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে।

ডা. সুশান্ত বৈদ্য জানান, কোটালীপাড়া উপজেলায় এ পর্যন্ত ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ১ জনের শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গেছে। যে ব্যক্তির শরীরে করোনা ধরা পড়েছে তার বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর গ্রামে। কোটালীপাড়া উপজেলার কয়খা গ্রামে তার শ্বশুর বাড়ি। তিনি নারায়ণগঞ্জে একটি ওষধ কোম্পানিতে চাকরি করতেন। 

আরো পড়ুন : করোনা শনাক্তে কুষ্টিয়ায় পিসিআর টেস্টিং ল্যাবরেটরি উদ্বোধন

উপজেলা নির্বাহী অফিসার এস এম মাহফুজুর রহমান জানান, শনাক্ত ব্যক্তিকে আমরা শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজের অস্থায়ী আইসোলেশন সেন্টারে রেখেছি। এ ছাড়া তিনি তার পরিবারসহ বাড়ির আশপাশে যাদের সঙ্গে মিশতেন তাদেরকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ইত্তেফাক/ইউবি