নালিতাবাড়িতে করোনা রোগী শনাক্ত, ৩০ বাড়ি লকডাউন

শেরপুরের নালিতাবাড়ীতে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের যক্ষ্মা প্রকল্পের এক স্বাস্থকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। গত কয়েকদিন আগে তিনি সর্দিতে আক্রান্ত হলে অন্য স্টাফসহ তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। পরে রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। 

আরও পড়ুন: মাস্ক না পড়ায় নায়িকা তমা মির্জাকে ৫শ টাকা জরিমানা

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) রেহমা সারওয়াত সালাম জানান, শারীরিক অবস্থা ভালো থাকায় ওই রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি পৌর শহরের যে এলাকায় থাকতেন সেখানকার ৩০টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।

ইত্তেফাক/এসিে