এনটিভিতে আজ রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘অথৈ নীলিমা’। জহির করিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আদিত্য জনি। অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তানজিন তিশা, তাননিম ফারিন, তালহা খান প্রমুখ। পারিবারিক আয়োজনেই বিয়ে হয় তুর্য্য আর অথৈ-এর। কিন্তু অথৈ বিয়ে নামের সম্পর্কটাকে বিশ্বাস করে না। বিয়ের পর তুর্য্যের সঙ্গে অথৈর একটি চুক্তি হয়, যেটা কেউ জানে না। তুর্য্য মাঝে মাঝে ছবি আঁকে। একদিন অথৈ তুর্য্যের পড়ার কক্ষে গিয়ে দেখে, ক্যানভ্যাসে একটা মেয়ের ছবি আঁকা। তুর্য্য জানায় এটা তার বান্ধবী নীলিমার ছবি, যাকে সে অনেক ভালোবাসে। তুর্য্যের কথা শুনে আর তার আঁকা নীলিমার ছবি দেখে অথৈ কিছুটা ঈর্ষান্বিত হয়।