করোনা দুর্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য জরুরি টেলি স্বাস্থ্যসেবা চালু করেছে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টার। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের ডাক্তারদের সঙ্গে দিন রাত যে কোনো সময় সরাসরি মোবাইল ফোনে যোগাযোগ করে সেবা নিতে পারবেন শিক্ষার্থীরা।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. স্বপন চন্দ্র মজুমদার বলেন, আমরা মেডিক্যাল সেন্টারের ডাক্তারদের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে তারা সম্মতি দেন। আমরা তাদের সব বিষয়ে সহযোগিতা করতে প্রস্তুত। এ বিষয়ে সিনিয়র মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল হাসান বলেন, আমরা ২৪ ঘণ্টা শিক্ষার্থীদের সেবা দিতে প্রস্তুত। স্বাস্থ্যসেবা নিতে আমাদের মোবাইল নম্বরে কল করলেই হবে। আমাদের মেডিক্যাল টিম বাসায় বসেই তাদের নির্দেশনা এবং পরামর্শ দিতে পারবেন।
সেবা নিতে যোগাযোগ করতে হবে—ডা. মাহমুদুল হাসান খান, সিনিয়র মেডিক্যাল অফিসার ০১৭১১০৩৩৬৭৪, ডা. এ কে এম হেলাল মোর্শেদ, সিনিয়র মেডিক্যাল অফিসার—০১৭১৬৬১৪৫৪৮, ডা. মো. বেলায়েত হোসেন, মেডিক্যাল অফিসার—০১৭১১৪৪৭৬৫৪, ডা. শাহিদা আক্তার শিমু, মেডিক্যাল অফিসার—০১৭২৮৯৮৯৩০০, মো. আলী হাসান নেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা, মেডিক্যাল ০১৮১৯৫২৪৪৬৪।