মৌলভীবাজারে ঢুকছে বহিরাগত আতঙ্কে স্থানীয়রা

মৌলভীবাজারের কুলাউড়া, জুড়ী ও রাজনগর উপজেলায় গত এক সপ্তাহ ধরে ঢাকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম থেকে সর্বমোট ৫৮ জন প্রবেশ করেছে। রাতের অন্ধকারে তারা সবজি, মাছসহ বিভিন্ন মালামাল গাড়িতে চেপে এলাকায় আসে। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ তাদের কড়া নজরদারির মধ্যে হোম কোয়ারেন্টাইনে রেখেছে।

কুলাউড়ার স্বাস্থ্য প্রশাসক ডা. নূরুল হক, রাজনগরের স্বাস্থ্য প্রশাসক ডাঃ বর্ণালী পাল ও জুড়ীর স্বাস্থ্য প্রশাসক ডাঃ সমরজিত্ সিংহ এই তথ্য নিশ্চিত করেছেন।