মেলান্দহে করোনায় মৃতদের দাফনের দায়িত্ব নিল আলেম সমাজ

মেলান্দহ উপজেলায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফন-কাফনে বেসরকারিভাবে একটি স্বেচ্ছাসেবক দল পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে। উপজেলার শীর্ষ পর্যায়ের আলেমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। আলহাজ মাওলানা-মুফতি বাকিবিল্লাহ বলেন, এখন মানুষের দুঃসময়। আল্লাহর কাছে দোয়া করি যেন কেউ করোনায় মৃত্যবরণ না করেন।

করোনায় হোক কিংবা অন্য কারণেই হোক, কোনো লোক মারা গেলে দাফন-কাফনে যেতে ভয় পাচ্ছেন। করোনায় আতঙ্কিত না হয়ে সরকারের সচেতনমূলক বার্তা অনুসরণ করতে হবে।