টেকনাফে বঙ্গোপসাগর উপকূল থেকে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়া উত্তর শিলখালী সমুদ্র তীরে লাশ ভেসে আসে। স্থানীয় জেলে মাছ শিকার করতে গেলে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেয়।
টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের কর্মকর্তা মো. লিয়াকত আলী ভাসমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।