রংপুর মেডিক্যাল কলেজে পিপিই প্রদান

করোনা ভাইরাস প্রতিরোধে সুরক্ষা ও পর্যবেক্ষণের জন্য রংপুর মেডিক্যাল কলেজে পিপিইসহ চিকিত্সা সামগ্রী প্রদান করেছে রংপুর কেমিক্যাল লি. ও মেসার্স রংপুর লীফ টোবাকো।

বৃহস্পতিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজের হলরুমে অধ্যক্ষ ডা. প্রফেসর নুরুন্নবী লাইজুর কাছে রংপুর কেমিক্যাল লি. ও মেসার্স রংপুর লীফ টোবাকোর ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন মনুর পক্ষ থেকে ৪৫০ পিস টেস্টিং কিট, ২ হাজার পিস মাস্ক, ৪০০ পিস চশমা, থার্মার মিটার ও ২০০ পিস পিপিই প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. ফরিদুল ইসলাম চৌধুরী, রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল, রংপুর কেমিক্যাল লি. ও মেসার্স রংপুর লীফ টোবাকোর মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মালেক, সমাজসেবক হাজী মমিনুল ইসলাম প্রমুখ।