১৯৯৯ সালে পার্থ ছিল এখনকার চেয়েও গতিময়। সেই উইকেটে ঝড় তুলেছিলেন শোয়েব আখতার। তাকে সামলে ভালো একটা ইনিংস খেলেছিলেন রিকি পন্টিং। এতদিন পর শোয়েবের সেই বোলিংয়ের ভিডিও পোস্ট করে পন্টিং লিখেছেন, তার খেলা সবচেয়ে গতির স্পেল ছিল ওটাই। সেখানে মজা করে বর্তমান অস্ট্রেলিয়ান কোচ ল্যাঙ্গারকে নিয়ে লিখেছেন, ‘আমি যাদের মুখোমুখি হয়েছিলাম, তাদের মধ্যে সবচেয়ে গতিময় স্পেলটি ছিল শোয়েব আখতারের। বিশ্বাস করুন, অন্য প্রান্তে থাকা জাস্টিন (ল্যাঙ্গার) খুব একটা এগিয়ে আসছিল না।’ শোয়েবও এই মজায় অংশ নিয়েছেন। তিনি ওখানে লিখেছেন, ‘কেবল রিকি পন্টিংই এভাবে খেলতে পারতেন। তিনি ছিলেন সবচেয়ে সাহসী। জাস্টিন ল্যাঙ্গার অবশ্যই নন স্ট্রাইকার প্রান্তে থাকতে চেয়েছিলেন।’