বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৪৯তম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ১৬ এপ্রিল। ১৯৭১ সালের এ দিনে ভৈরব ব্রিজের নিকট আশুগঞ্জে মরণপণ যুদ্ধে তিনিসহ আরো বেশ কয়েক জন শহিদ হন। মুক্তিযুদ্ধে তিনি তত্কালীন ইস্টবেঙ্গল রেজিমেন্টে ক্যাপ্টেন নাসিমের অধীনে যুদ্ধ করেন। তিনি ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন। তিনি ১৯৫৩ সালে নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আলাউদ্দিন খাঁন তত্কালীন বাংলাদেশ জুট বোর্ডের পরিচালক ছিলেন।