সবুজ মাঠে সোনালি হাসি

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা :আড়াইহাজার উপজেলার দিগন্ত জোড়া মাঠে যে দিকেই চোখ যায়, উচ্চ ফলনশীল বোরো ধানের সবুজ সমারোহ চোখে ভেসে ওঠে। সবুজ ফসলের মাঠের বিভিন্ন স্থানে অগভীর নলকূপ থেকে বোরো ফসলে সেচ প্রদানে ব্যস্ত গ্রাম কৃষক। নীল আকাশ, সবুজ মাঠ, আকাশে সাদা মেঘের ভেলা, গাছে গাছে সবুজ পাতা, আম গাছে মুকুল, মৌমাছির ভন ভন শব্দ বসন্তের এ অপরূপ সৌন্দর্য কেবল গ্রামাঞ্চলের সৌন্দর্যপিপাসু মানুষ উপভোগ করতে পারে। কৃষকের এই হাসি যেন করোনা যুদ্ধে জয়ী হয়ে বোরো ধানের বাম্পার ফলন হবে। সেই আশা কৃষকের। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবদুল কাদির জানান, চলতি মৌসুমে নারায়ণগঞ্জ জেলায় ২৫ হাজার ৪৫০ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল এবং ২৩ হাজার ৮২৮ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।