টেকনাফে উদ্ধার ৩৯৬ রোহিঙ্গা হোম কোয়ারেন্টাইনে

কক্সবাজারের টেকনাফ বাহারছড়া উপকূল হতে ট্রলারসহ উদ্ধার হওয়া ৩৯৬ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুদের দুটি ট্রানজিট পয়েন্টে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রোহিঙ্গাদের ইউএনএইচসিআরের কাছে হস্তান্তর করা হয়। কোস্টগার্ড টেকনাফ স্টেশন কমান্ডার সোহেল রানা সংবাদের সত্যতা নিশ্চিত করেন। তাদের বরইতলী ট্রানজিট ঘাট এবং নয়াপাড়ায় ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখার জন্য যানবাহনযোগে নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে বাহারছড়া জাহাজপুরা সমুদ্র এলাকায় এ রোহিঙ্গাদের নিয়ে একটি জাহাজ কিনারে ভিড়ে। খবর পেয়ে পুলিশ, কোস্টগার্ড ও বিজিবি সদস্যরা পুরো এলাকা কর্ডন করে রোহিঙ্গাদের ঘিরে রাখে এবং ভোরে তাদের টেকনাফ ট্রানজিট ঘাটে আনা হয়। এরপর তাদের মানবিক সহায়তা দিয়ে ইউএনএইচসিআর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।