রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চার জনের মধ্যে এক জন প্রতিষ্ঠানটির ক্লিনার, এক জন এমএলএসএস, এক জন কম্পিউটার অপারেটর ও অপরজন নমুনা সংগ্রহকারী। গত ৭ এপ্রিল ঐ চার জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। এছাড়া, নতুন কারো ফল পজিটিভ আসেনি।
এদের করোনা পজিটিভ আসার পর আইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরারও পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা নেগেটিভ আসে। তার পরও তিনি ১৪ দিনের স্বেচ্ছা কোয়ারন্টোইনে যাওয়ার সিদ্ধান্ত নেন। ফ্লোরাসহ কয়েক জন কর্মকর্তা বাসা থেকে কাজ করছেন।
তিনি ছাড়া প্রতিষ্ঠানটির আরো সাত কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে আছেন। দেশে এখন পর্যন্ত ১ হাজার ২৩১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক চিকিত্সকসহ ৬০ জন মারা গেছেন।