বিনা চিকিত্সার অভিযোগ

বনানীতে লকডাউন করা বাড়িতে করোনা রোগীর মৃত্যু

আইইডিসিআর থেকে করোনা পজিটিভ রিপোর্ট আসার দুই ঘণ্টা আগেই  রোগীর মৃত্যু হয়েছে। এর পাঁচ দিন আগে আগে করোনা সন্দেহে রোগীর বাড়িটি লকডাউন করা ছিল। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনির একটি বাড়িতে।

মারা যাওয়া ঐ ব্যক্তির ছেলে বলেন, মঙ্গলবার রাত থেকে আইইডিসিআর হটলাইনে চিকিত্সার জন্য ফোন করেছিলাম। ওয়েটিং দেখিয়ে ফোনটি বারবার কেটে যায়। একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে জানাই। বুধবার দুপুরে বনানী থানা পুলিশ এসে বাসাটি লকডাউন করে দেয়। করোনা টেস্টের জন্য নমুনা দেওয়া হয়। এরপর থেকে বহুবার চেষ্টা করেছিলাম বাবাকে হাসপাতালে ভর্তি করাতে। কিন্তু কে শোনে কার আকুতি। বৃহস্পতিবার দুপুরে বাবা মৃত্যুর কোলে ঢলে পড়েন বিনা চিকিত্সায়। বিকালে আইইডিসিআর থেকে জানানো হয়, তার বাবার নমুনা পরীক্ষায়  করোনা পজিটিভ  পাওয়া গেছে।