করোনা পরিস্থিতিতেও সেবা মিলছে আদ্-দ্বীন হাসপাতালে

করোনা পরিস্থিতিতেও সকল বিভাগে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত হাসপাতালগুলো। সেবা নিতে এসে কেউ যেন বঞ্চিত না হন সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ নিয়েছেন বিশেষ উদ্যোগ। ২৪ ঘণ্টা চালু রয়েছে গর্ভবতী সেবাসহ সব বিভাগে চিকিত্সা কার্যক্রম। আদ্-দ্বীন ফাউন্ডেশন পরিচালিত দেশে আটটি হাসপাতাল রয়েছে। এই আটটি হাসপাতাল নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে।

করোনা মহামারির ক্রান্তিকালেও আদ্-দ্বীন হাসপাতালের বহির্বিভাগ থেকে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার রোগী সেবা নিচ্ছে। প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে দেড় শতাধিক রোগী। শুধু মগবাজার শাখা থেকে সেবা নিচ্ছে দিনে আটশতাধিক রোগী।

হাসপাতালগুলোর ১২০টি অ্যাম্বুলেন্স রয়েছে। এসব অ্যাম্বুলেন্স ২৪ ঘণ্টা সেবা দিচ্ছেন। নিয়মিত জীবাণুনাশক দিয়ে স্প্রে করে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়।