করোনা পরিস্থিতি মোকাবিলায় এবার পুরো জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার পুরো দেশই জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রধানমন্ত্রী শিনজো আবে।
তিনি জানান, ৬ মে পর্যন্ত এই জরুরি অবস্থান বলবৎ থাকবে।
এই পদক্ষেপের ফলে জাপানের আঞ্চলিক সরকারগুলো মানুষকে ঘরের ভেতর রাখতে চাপ প্রয়োগ করতে পারবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, জাপানে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আট হাজার ৬২৬ জন।
আর এ পর্যন্ত মারা গেছেন ১৭৮ জন। খবর: বিবিসি
ইত্তেফাক/জেডএইচ