লক্ষ্মীপুরে যুবককে গলা কেটে হত্যা

 লক্ষ্মীপুর প্রতিনিধি

সোমবার গভীর রাতে লক্ষ্মীপুরে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার নাম রাসেল হোসেন। মঙ্গলবার পুলিশ তার লাশ উদ্ধার করেছে। সে সদর উপজেলার কুশাখালীর পূর্ব কল্যাণপুর গ্রামের মাইনউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, ওই রাতে কে বা কারা রাসেল হোসেনকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। পরে গলা কেটে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়। সকালে বাড়ির পাশে গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।