যত্রতত্র থুতু ফেললেই গুনতে হবে জরিমানা!

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে যত্রতত্র থুতু ফেলা নিষিদ্ধ করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি বলা হয়েছে, যেখানে সেখানে থুতু ফেললে সর্বোচ্চ ২ হাজার ভারতীয় রুপি জরিমানা করা হবে।

এর আগে করোনা ভাইরাসের ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন রাজ্যে যত্রতত্র  থুতু ফেলা নিষিদ্ধ করা হয়েছিল। এবার দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার কথা জানানো হলো।  

 ওয়ার্ল্ড ও মিটারের দেয়া তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪৯৫ জন। মারা গেছেন ৪৪৮ জন।  

ইত্তেফাক/এআর