মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
দুই বিঘা জমি
১। উপেন জন্মভূমিকে কী বলে ধিক্কার দিয়েছে?
(ক) নিলাজ কুলটা (খ) নিলাজ জননী
(গ) নিলাজ দাসী (ঘ) দাসী জননী
২। দুই বিঘা জমির সব কিছু নিশ্চিহ্ন হলেও কালের সাক্ষী হিসেবে এখনও কোন স্মৃতিচিহ্নটুকু আছে?
(ক) প্রাচীর (খ) শাকপাতা
(গ) পুষ্পিত কেশ (ঘ) আম গাছ
৩। সহসা কে শ্বাস ফেলে গেল?
(ক) শাখা (খ) ফল (গ) বাতাস (ঘ) ঝড়
৪। ভগবান উপেনকে কোথায় রাখবে না বলে ভেবেছিল?
(ক) দুই বিঘা জমিতে
(খ) সাধুর শিষ্য করে
(গ) মোহ গর্তে (ঘ) হাটে-মাঠে-বাটে
৫। দুই বিঘা জমির অঞ্চলে কত রঙা পাতা শোভা পায়?
(ক) চাররঙা (খ) পাঁচরঙা
(গ) ছয়রঙা (ঘ) সাতরঙা
৬। ১৮৬১ খ্রিষ্টাব্দের ৭ই মে ১২৬৮ বঙ্গাব্দের কোন মাসের কত তারিখ ছিল?
(ক) শ্রাবণ মাসের ২২ তারিখ
(খ) বৈশাখ মাসের ২৫ তারিখ
(গ) আষাঢ় মাসের ২২ তারিখ
(ঘ) জ্যৈষ্ঠ মাসের ২৫ তারিখ
৭। ‘স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।’ -উপেন কোথায় মাথা ঠেকাল?
(ক) ফল দুটিতে (খ) দুই বিঘা জমিতে
(গ) প্রাচীরের দিকে (ঘ) আম গাছে
৮। ‘দুই বিঘা জমি’ কবিতায় প্রকাশিত মূল বিষয় কী?
(ক) সম্পদ লিপ্সা (খ) বাগান বিলাস
(গ) সাধুর শিষ্য (ঘ) পাকা চোর
৯। ‘বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা’ -এখানে ‘শান্ত হইল ব্যথা’ বলতে বোঝানো হয়েছে-
(ক) ব্যথা সৃষ্টি হলো (খ) ব্যথা বেশি হলো
(গ) ব্যথা দূর হলো (ঘ) ব্যথা মালী দিল
১০। উপেন জন্মভূমিকে ‘নিলাজ কুলটা ভূমি’ বলে ধিক্কার দিয়েছে, কারণ জমিটি-
(ক) যখন যার তখন তার (খ) দরিদ্র মাতা ছিল
(গ) আঁচল ভরে রাখত (ঘ) সেদিনের চিহ্ন নেই
১ ক, ২ ঘ, ৩ গ, ৪ গ, ৫ খ, ৬ খ, ৭ ক,৮ ক, ৯ গ, ১০ ক,