বুস্কেটসের শঙ্কা

করোনার কারণে ইউরোপীয় ফুটবল আপাতত বন্ধ আছে। তবে জার্মানি-স্পেনে অবস্থা কিছুটা উন্নতি হতেই মাঠে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। জার্মান দলগুলো অনুশীলনে ফিরেছে, স্প্যানিশ দলগুলোর মধ্যে রিয়াল সোসিয়েদাদ মাঠে ফিরেছে সীমিত পরিসরে। তবে শেষতক লা লিগা মাঠে গড়াবে কি না, কিংবা আদৌ লিগ শেষ করা যাবে কি না, সেটা নিয়েই শঙ্কা সার্জিও বুস্কেটসের। তিনি বলেন, ‘আমি মনে করি, মৌসুম পুনরায় শুরু করা কঠিন হবে। আমার মনে হয় না এটা শেষ করা যাবে।’ করোনার কারণে ক্লাবের সবাই আছেন ছড়িয়ে-ছিটিয়ে, সবাইকে আবারও একত্রিত করে লিগ মাঠে ফেরানোই বড়ো চ্যালেঞ্জ মনে করেন তিনি।