বগুড়ায় অস্ত্রসহ সন্ত্রাসী জুয়েল গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, হত্যাসহ একাধিক মামলার আসামি জুয়েলকে (৪৫) অস্ত্রসহ গ্রেফতার করেছে সদর থানাপুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, জুয়েল দীর্ঘদিন ভারতে আত্মগোপনে ছিল। দেশে ফিরে কাহালুর কাজীপাড়া এলাকায় এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে হত্যা, চাঁদাবাজিসহ সাতটি মামলা রয়েছে।