বরিশাল অফিস
বরিশালে নতুন করে পাঁচ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার রাতে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন আক্রান্তের মধ্যে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন বাবুগঞ্জের রাকুদিয়া এলাকার ৯ বছর বয়সি এক শিশু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন একই উপজেলার তিন জন পুরুষ এবং বাবুগঞ্জের উদয়পুরে ৭০ বছর বয়সি এক পুরুষ। তাদের নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের ল্যাবে পরীক্ষা করা হয়।
বরিশাল জেলা প্রশাসক জানান, রিপোর্ট পাওয়ার পরপরই ঐ পাঁচ ব্যক্তির বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হয়েছে।