শোক সংবাদ

আবু জাফর পান্না

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য প্রবীণ সাংবাদিক আবু জাফর পান্না শুক্রবার দুপুরে রাজধানীর নিউরোসাইন্স ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি দুই ছেলে, আত্মীয়স্বজন ও অসংখ্য সহকর্মী, সুহূদ রেখে যান। তিনি সত্তরের দশকের শুরুতে বাংলাদেশ অবজারভারে সাংবাদিকতা শুরু করেন। সর্বশেষ নিউজ টুডেতে ব্যবস্থাপনা সম্পাদক পদ থেকে কয়েক বছর আগে অবসর নেন। তিনি ১৯৪৩ সালের ১৪ এপ্রিল ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। গতকাল বাদ আসর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। জাতীয় প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন তার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন।