মৃত্যুবার্ষিকী

আব্দুল মান্নান চৌধুরী

অবসরপ্রাপ্ত উপসচিব ও বাংলাদেশ স্কাউটের প্রাক্তন নির্বাহী সচিব আব্দুল মান্নান চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ই এপ্রিল। এ উপলক্ষ্যে আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের কাছে তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া চেয়েছে তার পরিবার। ঢাকাস্থ বৃহত্তর ফরিদপুর সমিতির সেক্রেটারি হিসাবে আব্দুল মান্নান চৌধুরী বৃহত্তর ফরিদপুরের উন্নয়ন এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।