চার জেলায় আক্রান্ত ৭৭

ময়মনসিংহ বিভাগে নতুন করে আরও ১৭ করোনা রোগী সনাক্ত

ময়মনসিংহ বিভাগের চার জেলায় নতুন করে দুই চিকিৎসকসহ আরও ১৭ রোগী সনাক্ত হয়েছে। এরমধ্যে শেরপুর জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসকসহ শেরপুর জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৫ জন, ও নেত্রকোনা জেলায় ৫ জন এবং ময়মনসিংহ জেলার গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স রয়েছেন। 

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে দুই দফায় ১৮৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ওই ১৭ জনের করোনা পজিটিভ হয়। 

এনিয়ে ময়মনসিংহ বিভাগের চার জেলার করোনা আক্রান্ত ৭৭ জনের মধ্যে নেত্রকোনা জেলায় ২৩ জন, জামালপুর জেলায় ২০ জন, ময়মনসিংহ জেলায়-১৯ এবং শেরপুর জেলায় ১৫ জন।  

আক্রান্তদের মধ্যে ৫জন চিকিৎসক ও ৮জন স্বাস্থ্য সহকারী ও নার্স রয়েছে। যারা চিকিৎসাসেবা দিতে গিয়ে আক্রান্ত হয়েছে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. চিত্তরঞ্জন দেবনাথ জানান, করোনা পরীক্ষার কীটসহ সকল প্রকার সামগ্রীর বর্তমানে কোন সংকট নেই। 

ইত্তেফাক/কেকে