ঠাকুরগাঁও জেলা বিএনপির অর্থ সম্পাদক, সাংঠনিক সম্পাদক ও বাণিজ্য বিষয়ক সম্পাদকসহ ১৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ঠাকুরগাঁও পুলিশ সুপার মনিরুজ্জামান বলেন, 'জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, সাংগঠনিক সম্পাদক আবুল হায়াত নুর নবী ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুরাদসহ ১৪ জনকে জেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে।'
আরও পড়ুনঃ বাংলাদেশের ক্ষমতায় নিজেদের পছন্দের দলকে বসাতে চায় যুক্তরাষ্ট্র
নির্বাচনে সহিংসতা সৃষ্টির পরিকল্পনা করায় তাদের আটক করা হয়েছে বলেও জানান তিনি।
ইত্তেফাক/নূহু