অস্ট্রেলিয়ায় দুর্গত বাংলাদেশিদের পাশে ‘চ্যারিটি ফর লাইফ’

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘চ্যারিটি ফর লাইফ’ সিডনিতে এক মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। সংগঠনটি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি শিক্ষার্থী, শরণার্থী এবং অসচ্ছল পরিবারের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করছে।

নিউ সাউথ ওয়ালস রাজ্যের ল্যাকাম্বার একটি সহায়তা কেন্দ্র থেকে প্রতিদিন খাদ্য সামগ্রীগুলো বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে ‘চ্যারিটি ফর লাইফ অস্ট্রেলিয়ার সভাপতি ডা. রফিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সিকদার জানান, করোনা ভাইরাসের দুর্যোগ যতদিন চলবে এবং পরিস্থিতি যত দিনে স্বাভাবিক না হবে ততদিন আমরা এই মানবিক কার্যক্রম চালিয়ে যাবো। 

কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব মোহাম্মদ আলী সিকদার বলেন , ক্ষতিগ্রস্ত মানুষদের আর কিভাবে সহায়তা করা যায় আমরা সে চিন্তাও করছি ।

ইত্তেফাক/এসি