জন্মদিনে সশস্ত্র সালাম বাতিল করলেন রানী এলিজাবেথ

করোনা ভাইরাসের ভয়াল থাবায় কাঁপছে বিশ্ব। যুক্তরাজ্যেও প্রবল হানা দিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের হাজার হাজার মানুষ। ব্রিটেনে করোনায় প্রাণ গেছে হাজারো মানুষের। করোনার মহামারিতে ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ তার জন্মদিনে সশস্ত্র সালাম জানাতে নিষেধ করেছেন।

আইটিভির এক সাংবাদিকের বরাত দিয়ে আল জাজিরা জানায়, রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন আগামীকাল মঙ্গলবার। তার জন্ম দিনে সশস্ত্র সালাম দেওয়ার বিষয়ে নিষেধ করেছেন।  

টুইট বার্তায় ওই প্রতিবেদক জানান, হতে পারে রানী এলিজাবেথের 68 বছরের রাজত্বকালে এটিই প্রথম অনুরোধ।

আরও পড়ুন: স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো

শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ১৫ হাজার মানুষ। 

ইত্তেফাক/আরআই