করোনায় ২৪ বিলিয়ন ডলার সম্পদ বাড়ল বেজসের

 

সারাবিশ্বে করোনা ভাইরাস সংকটের কারণে অজস্র ব্যবসাপ্রতিষ্ঠান ও কর্মসংস্থান হুমকির মুখে। চাকরি হারাচ্ছে মানুষ। অনেকের কাছেই মৌলিক চাহিদা পূরণের অর্থ নেই। অথচ এই সংকটেই বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও অ্যামাজনের মালিক জেফ বেজসের সম্পদের পরিমাণ আরো ২৪ বিলিয়ন ডলার বা ২ লাখ কোটি টাকা বেড়েছে। বিবিসি। খবরে বলা হয়, মূলত করোনা ভাইরাসের সময় অনলাইন কেনাকাটার ওয়েবসাইট অ্যামাজনের চাহিদা আরও বেড়ে গেছে। মানুষ অ্যামাজন ব্যবহার করে ঘর থেকেই পণ্য অর্ডার করতে বেশি স্বাচ্ছন্দ্য ও নিরাপদ বোধ করছেন। এ কারণেই অ্যামাজনের শেয়ারের দাম বেড়েছে হুহু করে।