এক দশক পর যুক্তরাষ্ট্র থেকে মনুষ্যবাহী মহাকাশ অভিযানের ঘোষণা নাসার

বিবিসি

যুক্তরাষ্ট্রের মাটি থেকে প্রায় ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো আগামী মাসে মনুষ্যবাহী মহাকাশ অভিযানের ঘোষণা দিয়েছে নাসা। ফ্লোরিডার কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে রকেট এবং মহাকাশ যানটি আগামী ২৭ মে উেক্ষপণ করার কথা, যা দুই জন নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে নিয়ে যাচ্ছে। উল্লেখ্য, ২০১১ সালে নাসার মহাকাশগামী যান বন্ধ করে দেওয়ার পর মনুষ্যবাহী উড্ডয়নের জন্য সংস্থাটি রুশ রকেটগুলো ব্যবহার করে আসছে।

এবারের অভিযানের রকেট এবং মহাকাশযান, দুইটিই তৈরি করেছে ব্যক্তিগত প্রতিষ্ঠান স্পেসএক্স। যদি সফল হয়, বিলিওনার উদ্যোক্তা ইলোন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স হবে প্রথম কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান, যা নাসার নভোচারীদের মহাকাশে পাঠাবে। ‘ফ্যালকন নাইন’ রকেট এবং ‘ক্রু ড্রাগন’ মহাকাশ যানটি কেনেডি মহাকাশ কেন্দ্রের ঐতিহাসিক উেক্ষপণ মঞ্চ ৩৯এ থেকে উেক্ষপণ করা হবে, যেটি অ্যাপলো এবং শাটল অভিযানগুলোতে ব্যবহূত হয়েছে।

এই অভিযানটি নভোচারী বব বেহনকেন এবং ডগ হার্লেকে আনুমানিক ২৪ ঘণ্টার মধ্যে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে পৌঁছে দেবে। বর্তমানে একজন মার্কিন নভোচারী এবং দুই জন রুশ মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করছেন।