করোনায় নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অব স্টাফের মৃত্যু

রয়টার্স

করোনা ভাইরাসে নাইজেরিয়ার প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আবা কেয়ারির মৃত্যু হয়েছে। শুক্রবার কেয়ারির মৃত্যু হয় বলে প্রেসিডেন্ট দপ্তরের দুই মুখপাত্র টুইটারে জানিয়েছেন। সত্তরোর্ধ কেয়ারি ডায়বেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। তিনি নাইজেরিয়ার ৭৭ বছর বয়সি প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির শীর্ষ সহকারী কর্মকর্তা ও দেশটির সবচেয়ে ক্ষমতাবান লোকদের একজন ছিলেন।

প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র গারবা শেহু এক টুইটে বলেন, ‘প্রেসিডেন্ট দপ্তর অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, প্রেসিডেন্টের চিফ অব স্টাফ মাল্লাম আবা কেয়ারি আর নেই। তার কোভিড-১৯ ধরা পড়েছিল, তারপর থেকে তিনি চিকিত্সাধীন ছিলেন। কিন্তু শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ তার মৃত্যু হয়।’ প্রেসিডেন্ট দপ্তরের আরেক মুখপাত্র ফেমি আদেসিনাও আবা কেয়ারির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।